সারাদেশের ন্যায় টংগীবাড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ

সেপ্টেম্বর,২৮,২০২৬

মাহবুবা আক্তার :

আজ ২৮ সেপ্টেম্বর,সোমবার সকাল ১১ টার সময় সারাদেশের ন্যায় টংগীবাড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আন্জুম সোহানিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা।

এসময় আরো উপস্থিত ছিলেন টংগীবাড়ী উপজেলা সহ: কোম্পানি কমান্ডার,বিভিন্ন ইউনিয়ন হতে আগত ইউনিয়ন দলনেতা-দলনেত্রী,আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য-সদস্যারা।অনুষ্ঠানে প্রধান অতিথী সকল সদস্যদের চারাগাছ রোপন করে সঠিকভাবে পরিচর্চা করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবার অফিস,বাড়ির আংগিনা,ফুলের টপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রধান করেন। পরবর্তিতে তিনি সকল সদস্যদের নিয়ে পরিষদ প্রাঙ্গনে একটি আমড়া গাছের চারা রোপন করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *