মুন্সীগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর,২৯,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বেলা ১১.০০টায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। সভাপতিত্ব করেন মৌসুমী মাহবুব, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, মুন্সীগঞ্জ।

সভায় যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাঃ কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির জন্য গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় গ্রাম আদালত বিষয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও জনসমাগমস্থলে আলোচনা, ভিডিও প্রদর্শন, লিফলেটসহ বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যম, এনজিও ও জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *