সেপ্টেম্বর,২৯,২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) দুপুর ১২.টার সময় মুন্সীগঞ্জ জেলা কারাগার দর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম, জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দর্শনকালে জেলা প্রশাসক মহোদয় তিনি কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বন্দীদের খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে অবহিত হন। তিনি বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বন্দীদের সংশোধন শেষে সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
www.bbcsangbad24.com



