সেপ্টেম্বর,৩০,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় আজ রাতে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাপনা তদারকি করেন।
এ সময় তিনি সহকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ ও কারখানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির সর্বশেষ অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া শহরের বিভিন্ন স্পটে নিরাপত্তায় দায়িত্বগত ব্যক্তিদের সাথে কথা বলেন। চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ জনগণের সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ সকল দপ্তরের সমন্বয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
নিরাপদ, স্বস্তিদায়ক ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে জেলা পুলিশ মুন্সীগঞ্জ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
www.bbcsangbad24.com



