সেপ্টেম্বর,৩০,২০২৬
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বেলা ১১:টার সময় মুন্সীগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন পিপিএমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মানবিকতা, সহমর্মিতা, পরোপকার ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুণাবলি অর্জনের পাশাপাশি পড়াশোনার সঙ্গে সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
www.bbcsangbad24.com



