মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জে জোরদার অভিযান ও টহল

অক্টোবর,০৯,২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে জেলার ছয়টি উপজেলায় প্রধান নদী, শাখা নদী, খাল, যাত্রীবাহী নৌযান, সড়কপথ, হাট-বাজার ও মাছের আড়তে নিয়মিত অভিযান ও টহল পরিচালনা এবং মনিটরিং জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ পদ্মা নদীর লৌহজং অংশে টহল অভিযান পরিচালনা করা হয়। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ফারজানা ববি মিতুর নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যবৃন্দ। টহলকালে কোনো মাছ ধরার ঘটনা কিংবা মাছ সংরক্ষণ-বিপণনের ঘটনা পরিলক্ষিত হয়নি।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *