স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম

অক্টোবর ২৬, ২০২৬

নিজস্ব প্রতিকেদক

নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৫ অক্টোবর) বগুড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ জন ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে রাজনৈতিক দল সমর্থন দিতে পারে। তবে মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম নির্বাচনে অংশ নিলে তাঁকে সমর্থন দেওয়ার কথা বলেছিলেন। তবে তিনি মনোনয়নের কথা বলেননি। তাঁর বক্তব্যের পুরো অংশ প্রচার না করে খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সারা দেশে নারী শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *