ফেব্রুয়ারী,২৩,২০২৬
কাউছার আহম্মেদ সিজান, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিন ইসলামপুরে রাস্তার পাশে ময়লার বাগার ও ঢাকনাবিহীন ড্রেইনে পড়ে ২ শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার দুপুরের দিকে মুন্সীগঞ্জ শহরের একটি মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিন ইসলামপুরে রাস্তার পাশে ময়লার বাগার ও ঢাকনাবিহীন ড্রেইনে পড়ে ২ শিক্ষার্থী পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শিশু দুটি পড়ে যাওয়ার সাথে এক রিকশা চালক লাফ দিয়ে তাদের ধরে উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের বর্তমান ভাড়া বাসার ১০০ গজ আগে এ খোলা ময়লার বাগার এবং বিশাল ড্রেইনে রয়েছে যা প্রায় দু তিন বছর ধরে খোলা পড়ে আছে এ ড্রেইনের ঢাকনা না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এবিষয়ে ড্রেইনের কাজে নিয়োজিত ঠিকাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু ফোন রিসিভ করেননি।
পরে উক্ত ড্রেইন কেন ঢাকনা বিহিন এবিষয়ে কথা হয় মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন এর সাথে তিনি বলেন, ময়লা পরিষ্কার না করার কারণে ড্রেইনের কাজটি সম্পন্ন করা যাচ্ছেনা । ময়লা পরিষ্কারের দ্বায়িত্বে যে রয়েছে তাকে ময়লা সড়ানোর কথা বলার পরেও কোন কাজ করছে না। ড্রেইনের পাশে থাকা ময়লাগুলো সরানো হলেই দ্রুতগতিতে ড্রেইনের ঢাকনার কাজ করা হবে।
www.bbcsangbad24.com



