নভেম্বর,১১,২০২৬
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর (মঙ্গলবার)গজারিয়া উপজেলাধীন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কাউটস ইউনিফর্ম বিতরণ ও স্কাউট ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার মিজ উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং
স্কাউট কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং এর গুরুত্ব তুলে ধরেন। প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে স্কাউট সদস্যদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একটি নির্দিষ্ট সময়ে স্কাউটিং এর অনুশীলন করার পরামর্শ দেন তিনি।
তিনি উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ও সুনির্দিষ্ট সময়ে স্কাউটিংয়ের অনুশীলন পরিচালনার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষকদের এ কার্যক্রমে আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, স্কাউটিং কার্যক্রমের ব্যাপক প্রসারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, পরোপকার, পারস্পরিক সহযোগিতা ও সেবার মানসিকতা আরও সুদৃঢ় হবে এবং তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
www.bbcsangbad24.com



