নভেম্বর,১১,২০২৬
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন,গজারিয়া থানার অফিসার ইনচার্জ ও অন্যন্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল জোরদার করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মহাসড়কে অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে হাইওয়ে পেট্রোলিং বৃদ্ধি এবং অধিকতর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
www.bbcsangbad24.com



